শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

'পার্বত্য শান্তি চুক্তি শতভাগ বাস্তবায়ন হয়নি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২১ বছর পরেও পার্বত্য শান্তি চুক্তি শতভাগ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের মতে, ভূমি সংক্রান্ত কিছু জটিলতা ছাড়া চুক্তি ভালোভাবেই বাস্তবায়িত হয়েছে। রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন দুই পার্বত্য নেতা।

১৯৯৭ সালের এই দিনে সন্তু লারমার নেতৃত্বে শান্তি বাহিনীর সামরিক শাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খাগড়াছড়িতে অস্ত্র সমর্পন করেন।১৯৭৩ সাল থেকে শান্তিচুক্তির আগ পর্যন্ত দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষে রক্তাক্ত থাকত এই জনপদ।

তবে রাজধানী কৃষিবিদ ইন্সটিটিউটে সন্তু লারমা দাবী করেন, এই চুক্তির একটি বড় অংশ এখনও বাস্তবায়িত হয়নি। পার্বত্য আঞ্চলিক পরিষদ কার্যকরে কোন উদ্যোগ নেয়া হয়নি বলে দাবি করেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ