বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

রোববার ভোরে নারায়ণগঞ্জের আলামিন নগর এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত হাসান নারায়ণগঞ্জের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে। হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি , মাদকসহ বিভিন্ন অভিযোগে ২০টি মামলা রয়েছে। প্রতিটি মামলায় তিনি পলাতক আসামি ছিলেন বলে জানিয়েছেন র‌্যাব।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন বলেন, শহরের আলামীননগর এলাকায় একটি বাড়িতে সন্ত্রাসী হাসান বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ভোরে সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

প্রায় ২০ মিনিট গুলি বিনিময়ের পর র‌্যাব বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গুলিবিদ্ধ অবস্থায় হাসানকে পড়ে থাকতে দেখে। পরে গুরুতর অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ১৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, বন্দুকযুদ্ধের সময় আলম ও আলামীন নামের দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুই হাজার পাঁচশ পিছ ইয়াবা উদ্ধার করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ