বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিশুসহ তিনজন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সাভারে আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার ভোর ৫টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইলে মোস্তফা দেওয়ানের মালিকাধীন একতলা বাড়ির একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন- আকরাম হোসেন, তার স্ত্রী লাবলী আক্তার ও ৮ বছরের ছেলে আশিকুর রহমান। তাদের গ্রামের বাড়ির ফরিদপুরের মধুখালীর উপজেলায়। দম্পতি দুজনই আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিক।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, শনিবার ভোরে লাবলী রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে যায়।

সে সময় ওই শ্রমিক দম্পতি ও তাদের সন্তান দগ্ধ হন। স্থানীয়রা এসে সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ