বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বীর প্রতীক তারামন বিবির দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধে অন্যতম অবদান রাখা বীর প্রতীক তারামন বিবির লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ি থেকে লাশ নিয়ে আসা হয় রাজিবপুর উপজেলা পরিষদ মাঠে।

সেখানে বেলা ২টায় তাকে পুলিশ সুপারের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে উপজেলার কাচারী পাড়া শংকর মাধবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়।

তার প্রতি সম্মান জানাতে জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন মিন, সাবেক এমপি জাকির হোসেন, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ আত্মীয় স্বজন এবং বিপুল সংখ্যক গুণগ্রাহী ভক্তরা উপস্থিত হন।

বীর প্রতীক তারামন বিবি শুক্রবার রাত দেড়টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে ফুসফুস ও শ্বাস-প্রশ্বাস সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ