বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কোটি টাকা পেয়ে ফিরিয়ে দিলেন বাংলাদেশের মুজাম্মেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আমিরাতের রাস্তায় কুড়িয়ে পাওয়া বিপুল পরিমাণে অর্থ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকার সমপরিমাণ। আর সেই বিপুল অর্থ তিনি ফেরত দিলেন টাকার মালিককে।

এ দৃষ্টান্ত স্থাপন করে ধনাঢ্য মরুভূমির দেশে বাংলাদেশিদের মাথা উঁচু করলেন চট্টগ্রামের সন্তান প্রকৌশলী মুহাম্মদ মুজাম্মেল হক ।

তার এই সততায় মুগ্ধ হয়ে আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী তাকে সম্মানীত করে সার্টিফিকেট প্রদান করেছে।স্থানীয় সংবাদ মাধ্যমকে মুজাম্মেল হক বলেন, গত ১০ নভেম্বর আল আইনের আল-সালামাত রোডে একটি পলিথিনের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই।

ব্যাগটি খুলে দেখি এর ভেতরে ১ হাজার দিরহামের অনেকগুলো বান্ডিল। সঙ্গেসঙ্গে পুলিশকে ফোন করে বিষয়টি অবগত করি।

মুজাম্মেল হক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নম্বর পুকুরিয়া ইউনিয়নের বরুমচড়া গ্রামের সিদ্দীক আহমেদের ছেলে। আমিরাতের আল আইনে ২০ বছর যাবত ঠিকাদারি ব্যবসা করছেন।

এ ঘটনার পর ২২ নভেম্বর এমন নির্লোভী মুজাম্মেল হককে ‘সততার বিরল দৃষ্টান্ত স্থাপন’ এর জন্য আনুষ্ঠানিকভাবে আমিরাতের আল আইন পুলিশ সততার সম্মাননা সনদ ও অন্যান্য উপহার দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ