বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিরাজগঞ্জে ত্রিমুখী বাস-ট্রাকের সংঘর্ষে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।

বৃহস্পতিবার বেলা সাড়ে পৌনে ১২টার দিকে কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার এ তথ্য জানিয়েছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক আবদুল হামিদ জানান, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে কড্ডার মোড় এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হন। থেমে থাকা যাত্রীবাহী একটি বাসকে আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীবাহী বাসটি সামনে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ