বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নাটোরে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের লালপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের গেট এলাকায় এ নিহতের ঘটনা ঘটে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নর্থ বেঙ্গল সুগার মিলের গেট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোপলপুর পৌরসভার কাউন্সিলর মাসুদের সঙ্গে যুবলীগ কর্মী জাহারুল ইসলামের বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জের ধরে বুধবার বেলা ১১টার দিকে সুগার মিল গেট এলাকায় মাসুদের ভাই যুবলীগ কর্মী মুক্তার হোসেনের লোকজনের সঙ্গে জাহারুলের সংঘর্ষের ঘটনা ঘটে।

নজরুল ইসলাম জুয়েল জানান, এ সময় জাহারুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ ছাড়া আরও চার জন আহত হয়েছেন।

এ বিষয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হারুনুর রশিদ বলেন, হামলাকারীদের আটক করতে অভিযান চলছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা আওয়ামী লীগের সদস্য ফিরোজ ভূইয়াকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ