বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা-৭ আসনের বিএনপি প্রার্থী মোশাররফকে তুলে নেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন খোকনকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ঢাকা-৭ (লালবাগ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি এবং সাবেক কমিশনার মোশারেফ হোসেন খোকন আজ দুপুরে মনোনয়নপত্র দাখিল করে বাসার উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তার কোনো হদিস মিলছে না।

আইন-শৃঙ্খলা বাহিনীই তাকে গ্রেফতার করেছে। আমি অবিলম্বে তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-গোসাইরহাট-ডামুড্যা) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মিয়া নুর উদ্দিন অপু নেতাদের নিয়ে কার্যালয়ের দিকে রওনা হলে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা নির্বিচারে বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে গুরুতর আহত করে।

অবসরপ্রাপ্ত উপ-সচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে এক ঘণ্টা কথা বলার নাম করে গতকাল রাত ১০টায় র‌্যাব-২ অফিসে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত তাকে ফিরিয়ে দেয়া হয়নি। এ নিয়ে তার পরিবার-পরিজন ভীষণ উদ্বেগ-উৎকণ্ঠায় আছে।

এভাবে গত দুইদিন ধরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সার্বক্ষণিক ঘিরে রাখছে আইন-শৃঙ্খলা বাহিনী। গত কয়েকদিনে মির্জা আব্বাসের বাসা থেকে ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ