সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

আলাদাভাবে ২০ আসনে নির্বাচনের প্রস্তুতি মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ।।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) নিবন্ধিত বাংলাদেশ খেলাফত মজলিস জোটগতভাবে কোনো মনোনয়ন না পেলে রিক্সা পতিকে আলাদা নির্বাচনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবা আওয়ামী লীগ মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টিকে ৪৫টি আসন ছেড়ে দিয়েছে। এ ৪৫টি আসন সমঝোতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার রোববার সইও করেছেন।

কিন্তু এ ৪৫ আসনের কোনটাই জাতীয় পার্টির সঙ্গে জোটবদ্ধ বাংলাদেশ খেলাফত মজলিস পায়নি। বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে প্রার্থী দেয়ার কথা বলে জোটগতভাবে শরিকদল জাতীয় পার্টি থেকে ১৩টি আসন দাবি করেছিল।

এদিকে আওয়ামী লীগ মহাজোটের প্রধান শরিক দল জাতীয় পার্টিকে ৪৫টি আসন দিলেও সেখানে খেলাফত মজলিসের জন্য কোনো আসন রাখা হয়নি। তাই দলটি ঘোষণা করেছে জোটগতভাবে মূল্যায়ন না হলে নিজস্ব প্রতীক রিকশা নিয়ে লড়বে তারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আমরা ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। শেষ পর্যন্ত জোটগতভাবে মূল্যায়ন না হলে নিজস্ব প্রতীক রিকশা নিয়ে লড়ব।

জাতীয় পার্টির ৪৫ আসনের মধ্যে তাদের কোনো আসন নেই কেনো এ প্রশ্ন করলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন আওয়ার ইসলামকে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে আসলে আমাদের এ বিষয়ে কোনো কথা হয়নি এখন পর্যন্ত।

তবে আমরা জোটগতভাবে না হলেও আলাদা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা সর্ববস্থায়েই নির্বাচনে যেতে চাই।

তিনি আরো বলেন, এ পর্যন্ত আমাদের ৪০ জন পার্থী মনোনয়ন নিয়েছে। আমরা এখনো যাচাই বাছাই করছি। আগামী ৭,৮ তারিখের মধ্যেই আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে যাবো, পার্থীও নির্বাচন করবো।

উল্লেখ্য, গত ১১ আগস্ট সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে দ্বি-পাক্ষিক নির্বাচনী সমঝোতামূলক জোট হয়েছে। ৬টি শর্তে বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় পার্টি জোটবদ্ধ।

চুক্তির শর্তগুলো হলো- ১. কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না।

২. হজরত মহাম্মদ সা. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এটা সংবিধানে যুক্ত করা হবে।

৩. কওমি মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।

৪. ইসলাম, নবী, রাসূল ও সাহাবীদের নামে কটূক্তিকারীদের শাস্তির বিধান সম্বলিত আইন করা হবে।

৫. সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।

৬. সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।

বাংলাদেশের ইসলামি দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিবন্ধিত (নিবন্ধন নং ৩৩) রাজনৈতিক দল। দলটির প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক। তিনি চারদলীয় জোটের অন্যতম রূপকার ও নেতা ছিলেন।

কিন্তু জোট সরকারের আমলে কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ নানাবিধ দাবী অপূরণ থাকায় ২০০৬ সালের নভেম্বর মাসে চারদলীয় জোট ত্যাগ করে দলটি।

১৯ প্রার্থী চূড়ান্ত করেছে খেলাফত মজলিস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ