বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

অনুমোদন না পাওয়ায় চন্দনাইশের ইসলামী মহাসম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক: চট্টগ্রামস্থ চন্দনাইশের সামাজিক সংগঠন ‘চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা’র উদ্যোগে ৭ম ইসলামি মহা সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুমোদন না পাওয়ায় স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে দাওয়াতি ও সামাজিক সংগঠন 'চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা'র ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ৭ম ইসলামী মহা সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংস্থাটির সাধারণ সম্পাদক মাওলানা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির চৌধূরী।

তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় সরকারি কর্মকর্তাগণ এ মাহফিলটির অনুমতি দেননি।

এদিকে মহা সম্মেলনে আমন্ত্রিত মেহমান চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস, আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম সিনিয়র সদস্য, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারী ও জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব স্থগিতের বিষয়টি জেনে দুঃখ প্রকাশ করেন।

মাহফিল উপলক্ষে দীর্ঘদিন ধরেই চলছিল প্রস্তুতি। আজ সকালেও আয়োজকরা জানতেন মাহফিল হবে, সে অনুযায়ী তারা প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের বিষয় এনে মাহফিল করার অনুমোদন দেননি কর্মকর্তাগণ।

যদিও এর আগে ইসির মাহফিল বন্ধ করা নিয়ে গণমাধ্যমে তুমুল সমালোচনা হয়। যার প্রেক্ষিতে ইসি প্রজ্ঞাপন দিয়ে আগের নিষেধাজ্ঞা তুলে নেয়।

ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞা বিভ্রান্তিমূলক প্রচারণা; দাবি ইসির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ