বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

৩ দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর
চিফ রিপোর্টার

বরিশালের চরমোনাই ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক বার্ষিক মাহফিল। আজ বাদ যোহর চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৩ দিনব্যাপী বার্ষিক এ মাহফিল।

চরমোনাই'র এই মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের যিকিরে মুখরিত চরমোনাই ময়দান। মাহফিল এলাকা ঘুরে দেখা গেছে, চরমোনাই ময়দানের চারটি মাঠ থাকলেও অগ্রাহায়ন পর্বের এই মাহফিলে মাঠ প্রস্তুত করা হয়েছে দুটি। যার প্রত্যেকটি ইতোমধ্যে কানায় কানায় ভরে গেছে মাহফিল শুরুর আগেই।

লঞ্চঘাটে এখনো একের পর এক লঞ্চ ভিড়ছে । আগামী ২৮ তারিখ পর্যন্ত এ ভীড় থাকবে। এমনকি আখেরি মুনাজাতের দিন ২৯ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল পর্যন্তও অব্যহত থাকবে মানুষের ঢল।

এবছর নির্বাচন কমিশনের দেয়া নির্বাচনী বিধিমালা থাকায় রাজনৈতিক কোনো বয়ান হবে না বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তবে তিনদিনের প্রতিটি দিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সর্বোমোট ৭ টি বয়ান থাকবে।

পীর সাহেব এর বয়ান হবে ৫ টি এবং নায়েবে আমীরের ২ টি বয়ান পরিবেশন হবে বলে জানা গেছে। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ