শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

ডিসেম্বরেই ধেয়ে আসছে তীব্র শীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিসেম্বরে দেশজুড়ে নেমে আসছে  তীব্র শীত। পৌষ না আসলেও সারাদেশে জেঁকে বসতে শুরু করেছে শীতের তীব্রতা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তরের জেলায় মৃদু শৈত্য প্রবাহ বইতে শুরু করবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, মাঝামাঝিতে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঢাকাসহ সারাদেশে বলছে আবহাওয়া আফিস।

এ দেশে পৌষ-মাঘ শীতকাল হলেও অগ্রাহায়ণেই শীতের আভাস পাওয়া যাচ্ছে। উত্তরের জেলাগুলোতে সকালের কুয়াশায় সূর্যের দেখা মেলাই ভার।

ঢাকায় এখনও দিনে গরম পড়লেও রাতে শীত পড়তে শুরু করেছে। তবে রাতে ঠাণ্ডা পড়তে শুরু করেছে। ভোরের ঘন কুয়াশা বলে দিচ্ছে- তীব্র শীত আর দূরে নেই।

এইটুকু ঠাণ্ডাতেই শীতবস্ত্রের দোকানে ভীড় করছে নগরবাসী। এরই মধ্যে পথের ধারে বসে গেছে শীতের পিঠার দোকান।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী মাসেই তীব্র শীত পড়বে সারাদেশে। আসতে পারে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। দেশবাসীকে শীতজনিত রোগ নিয়ে আগাম সতর্ক করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।