শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মৃত্যুফাঁদ সংস্কার করাই তার জীবনের ব্রত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহী: তখন জুলাই মাস, বর্ষার দুপুর। সদ্য স্কুল পাশ করে চাচাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে ভর্তি হতে গিয়েছিল ১৬ বছরের ছেলেটি। ফেরার সময় ছিল তুমুল বৃষ্টি। রাস্তা দেখা যায় না এমন অবস্থা।

ওই সময় চাকার তলায় পড়ে যায় একটি গর্ত। উল্টে যায় মোটরসাইকেল। আঘাত পেয়ে মাথার ভেতরে প্রবল রক্তক্ষরণ ঘটায় হেমারেজেই মারা যায় ছেলেটি। মৃত্যুর মুখোমুখি হয়েও শেষ পর্যন্ত বেঁচে যায় চাচাতো ভাই।

২০১৬ সালের ৮ জুলাই এই দুর্ঘটনা ঘটে, যা বদলে দেয় বছর চল্লিশের দাদারাও ভিল্লোরের জীবন। দুর্ঘটনায় মৃত রাম ভিল্লোর নামের ওই ১৬ বছরের ছেলেটির বাবা যে তিনি!

রাস্তার গর্তের কারণে দাদারাও ভিল্লোর দুর্ঘটনায় হারিয়েছিলেন একমাত্র সন্তানকে। তারপর থেকে গর্তই শত্রু তার। তবে এ শত্রুতার প্রকাশ ইতিবাচক।

সেদিন থেকেই দাদারাও শপথ নেন, আর কোনো সন্তানের প্রাণ যাতে গর্তের জন্য খোয়া না যায়, সে জন্য আজীবন চেষ্টা চালাবেন তিনি।

যেমন ভাবা তেমনই কাজ। পথ সংস্কারের কাজ শুরু করেন ভারতের আন্ধেরি প্রদেশের দাদারাও। চলার পথে, বাড়ির আশপাশে, আত্মীয়দের বাড়িতে গিয়ে, যেখানেই দেখেন রাস্তার ক্ষত, পাথর-বালি-সিমেন্ট জোগাড় করে লেগে যান সংস্কারে। একাই।

গ্রীষ্মের খররোদ বা বর্ষার ঝুম বৃষ্টি বা কনকনে শীতের সন্ধ্যা– দাদারাও গর্ত দেখলেই লেগে যান সংস্কারে।

দাদারাও বলেন, ‘কিছুতেই মেনে নিতে পারতাম না ছেলেটার চলে যাওয়া। কী করব, তাও বুঝতে পারতাম না। শুধু মাথায় ঘুরতো, রাস্তার একটা গর্ত আমার ছেলেটাকে ছিনিয়ে নিল! তার পর থেকে আশপাশে গর্ত বা ভাঙাচোরা রাস্তা দেখলেই অস্বস্তি হতো। কী এক তীব্র কষ্ট হতো।

এক দিন, আশপাশ থেকে মাটি-নুড়ি-পাথর খুঁজে এনে নিজেই সারলাম একটা গর্ত। সমান করলাম রাস্তাটা। দেখলাম, একটু শান্তি লাগলো। এই করেই শুরু করলাম। একাই। কোথাও গর্ত দেখলে, সেটা না সারানো পর্যন্ত স্বস্তি পাই না।’

তার ভাষ্য, ‘পুত্রশোকের অতল পারাবারে একমাত্র খড়কুটো এই কাজটিই। সরকার-প্রশাসনের দারে দারে ঘুরে ঘুরেও কোনও বিচার পাইনি ছেলের মৃত্যুর। কাউকে বোঝাতেই পারিনি, রাস্তার এই গর্ত সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ হয়ে উঠছে শহরে। বিশেষ করে বর্ষাকালে মুম্বাইয়ের রাস্তাঘাট যেন মারণফাঁদ হয়ে ওঠে এই গর্তের কারণà