মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চট্টগ্রামের আল আমিন সংস্থার মাহফিল নিয়ে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহি দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও আন্তর্জাতিক কেরাত মাহফিল সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামি ৫, ৬ ও ৭ ডিসেম্বর আল আমিন সংস্থার ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও আন্তর্জাতিক কেরাত মাহফিল অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নির্বাচনের কারণে এ মাহফিল পেছানো বা স্থগিত হবে না বলেও সভায় বক্তারা জানিয়েছেন। ইতোমধ্যে প্রশাসনিক কার্যক্রমও শেষ করেছে দীনি সেবামূলক এ সংস্থাটি।

মতবিনিময় সভায় আয়োজকরা জানান, এবারের মাহফিলে দেশবরেণ্য বক্তাদের দাওয়াত দেয়া হয়েছে। উত্তর চট্টলার বিশাল এ সম্মেলনে ২০ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। ব্যয়বহুল এ মাহফিলে সবাইকে সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়।

মাওলানা ইবরাহিম খলিলের সঞ্চালনা এবং মাওলানা আনাস মাদানী'র সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাওলানা আবু আহমদ, মুফতি মুহাম্মদ আলী কাসেমী মেখলী, মাওলানা মইনুদ্দিন রুহি, মাওলানা মীর ইদরিস নদভী, মাওলানা সফিউল্লাহ প্রমুখ।

এছাড়াও ছিলেন মাওলানা ইউনুছ, মাওলানা জাফর, কারী আব্দুর রহমান, মাওলানা শফিউল্লাহ, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ রাশেদ, রহিম শাহ সহ আল আমিন সংস্থার উপদেষ্টা পরিষদ, কার্যকরি পরিষদ, সংস্থার সদস্য, হাটহাজারী বাজার ব্যবসায়ি ও সাংবাদিকবৃন্দ।

আগামী জুমার নামাযে সব মসজিদে মাহফিলের প্রচারণা ও দোয়া কামনার পাশাপাশি সর্বস্তরের মুসল্লিদের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন আয়োজকবৃন্দ।

সংস্থার সহসভাপতি মাওলানা আনাস মাদানীর বিদায়ী বক্তব্য এবং মাওলানা আবু আহমদের দোয়ার মাধ্যমে সভা শেষ করা হয়।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ