রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

ভূমি অধিকার ও ঋণ ভর্তুকির দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমির অধিকার ও ঋণ ভর্তুকির দাবিতে মুম্বাইয়ে বিক্ষোভ করছেন হাজার হাজার কৃষক। প্রায় বিশ হাজারের বেশি কৃষক ও উপজাতি জনগোষ্ঠীর বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার মুম্বাইয়ে এসে পৌঁছায়।

বুধবার এ বিক্ষোভ মিছিল শুরু হয় রাজ্যের থানে থেকে। মুম্বাইয়ের আজাদ ময়দানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। সরকারের কাছে দাবি জানাচ্ছেন গত বছর রাজ্য সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের। খবর  দ্য হিন্দুস্তান টাইমসের।

জানা যায়, লোক সংঘর্ষ মোর্চার ব্যানারে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার ভোর ৫টায় রাজপথে নামে মুম্বাইয়ের উদ্দেশে। নগরের যানজট এড়াতে পুলিশ তাদের একঘণ্টা আগে রাজপথে নামতে অনুরোধ করেছিল।

বেলা ১১টায় বিক্ষোভকারীরা আজাদ ময়দানে পৌঁছায়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের একটি প্রতিনিধি দল বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

খরায় সংকটে পড়া কৃষক ২০১৭ সালে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক ঋণ ভর্তুকির দাবি জানাচ্ছেন। উপজাতি কৃষকদের জন্য ভর্তুকি ও ক্ষতিপূরণেরও আশ্বাস দিয়েছিলেন তিনি। বিক্ষোভকারীরা মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছে।

উল্লেখ্য, কৃষকদের পাশাপাশি আম আদমি পার্টি ও মুম্বাইভিত্তিক কিছু সামাজিক সংস্থাও বিক্ষোভে অংশ নিচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ