বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আদাবরে গ্যাস লাইন থেকে লাগা আগুনে নারী-শিশুসহ দগ্ধ ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আদাবর থানায় মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটির একটি বাসায় গ্যাস লাইন মেরামতের সময় লাগা আগুনে নারী-শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ২৭৩ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বাসার মালিক হোসনে আরা (৫৩), ভাড়াটিয়া মনোয়ার (২৮), নাঈম (৭), নাঈমা (৪৫) ও মিস্ত্রি বিল্লাল (৩৫)। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাসার দগ্ধ দারোয়ানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হোসনে আরার স্বজন নজরুল ইসলাম বলেন, ভবনটির পঞ্চম তলায় গ্যাসের লাইন মেরামত করছিলেন মিস্ত্রি বিল্লাল। এক পর্যায়ে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে মোমবাতি জ্বালানোর সময় আগুন ধরে যায়। এতে বাড়ির মালিক হোসনে আরাসহ ছয়জন দগ্ধ হন।

পরে তাদের তাৎক্ষণিক ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঁচজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

হাসপাতালের বার্ন ইউনিট সূত্র বলছে, প্রত্যেকের শরীরেই ক্ষত রয়েছে। তবে কত শতাংশ তা এখনই বলা যাচ্ছে না।

প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছিল বলে জানান মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ