বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

একদিন পরেও সন্ধান মেলেনি বনপ্রহরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্দরবনে বলেশ্বর নদীর বগী এলাকায় ট্রলার থেকে নদীতে পড়ে এক বনপ্রহরী নিখোঁজ হয়েছেন।নিখোঁজের পর একদিন পরেও লাশের সন্ধান মেলেনি।

মঙ্গলবার রাতে সেখানকার বন বিভাগের টহলরত ট্রালারের সাথে আরেকটি মাছ ধরার ট্রালারের ধাক্কা লাগে। সেসময় বনপ্রহরী সোহেল রানা পরে যান। ওই এলাকায় ফায়ার সার্ভিস ও বনবিভাগের যৌথ অভিযান চলছে।

নিখোঁজ বনপ্রহরী সোহেল কক্সবাজারের উখিয়া উপজেলার মহুরীপাড়া গ্রামের এস এম আব্দুল হামিদ তালুকদারের ছেলে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহা. মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সোহেল রানাসহ চার বনরক্ষী বগী স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বলেশ্বর নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন।

আনুমানিক রাত ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা মাছ ধরার একটি ট্রলারকে থামার নির্দেশ দেওয়া হয়। ট্রলারটি নির্দেশ উপেক্ষা করে পালিয়ে যাওয়ার সময় বনরক্ষীদের ছোট টহল বোটটিকে ধাক্কা দিলে সোহেল রানা পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন।

কোস্টগার্ড ও বনবিভাগের কর্মকর্তারা লাশের সন্ধানে দুর্ঘটনাস্থলসহ আশপাশে তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনায় শরণখোলা থানায় জিডি করা হয়েছে ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ