শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

বেলুচিস্তানের প্রাচীন মসজিদে বোমা হামলা; নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কিল্লা আবদুল্লাহ জেলার চামান শহরের প্রচীন কেন্দ্রীয় জামে মসজিদে আজ মাগরিবের নামাজের পরপর বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত ও আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

ডেইলি পাকিস্তান ওয়ার্ল্ড নিউজের বরাতে জানায়, চামান শহরের তাজ রোডে অবস্থিত সবচেয়ে প্রাচীন ও বড় এ মসজিদে আজ বুধবার বোমা নিক্ষেপ করে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী।

মাগরিব নামাজ আদায় করে মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় এ বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী নিরাপত্তার জন্য চেষ্টা করছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে একদিন আগে কাবুলে একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়।

কাশ্মীর ইস্যুতে ওআইসিকে শক্ত ভূমিকার আহ্বান মাহাথির ও ইমরান খানের