শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফুরিয়ে যাচ্ছে বিট কয়েনের জাদু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী: বেশিদিন হয়নি ভারচুয়াল বা ক্রিপ্টোকারেন্সি বিট কয়েনকে মুনাফা অর্জনের সর্বোত্তম পথ বলে বিবেচিত করা হতো। বিট কয়েনের সে জৌলুস ফুরিয়ে এসেছে এরই মধ্যে।

গত সপ্তাহে একটি বিট কয়েনের মূল্য ৫ হাজার ডলারেরও নিচে নেমে এসেছে। ২০১৭ সালের অক্টোবরের পর এবারই প্রথম বিট কয়েনের মূল্য এতো বেশি কমে এসেছে।

বিট কয়েনের মূল্য কমে আসার পর সারা বিশ্বে বিদ্যমান সমগ্র বিট কয়েনের বর্তমান মূল্য ৮৭ বিলিয়ন ডলারেরও কম।

গত ১৫ নভেম্বর বিট কয়েনের শাখা ‘বিট কয়েন ক্যাশ’ দুটি পৃথক ক্রিাপ্টোকারেন্সিতে বন্টন হয়ে গেছে। এখন এ দুই কারেন্সিই প্রায় সমমূল্যে চলে এসেছে।

বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশেষজ্ঞরা বিট কয়েন ক্যাশ-এর বন্টনের কারণে বিট কয়েনের এ মূল্যহ্রাস হয়েছে বলে অভিযোগ করেছেন।

বিটকয়েন: পরিচিতি ও শরঈ পর্যালোচনা