বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন ইমরান এইচ সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আসন্ন একাদশ জাতীয় সংসদে নির্বাচন করবেন।

জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে ইমরান এইচ সরকার ফেইসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেন, ‘যেহেতু আমার নিজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যেহেতু আমার এলাকায় কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি, তাই দারিদ্রের হার বেড়েই যাচ্ছে।’

‘যেহেতু আমার এলাকা উন্নয়ন বৈষম্যের শিকার এবং পূর্ববর্তী জনপ্রতিনিধিরা সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাই আমি আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী) থেকে সাধারণ মানুষের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে ২০১৩ সালে মাঠে নামে পরিচিতি পান ইমরান এইচ সরকার। পরে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কন্যাকে বিয়েও করেন। তবে সে বিয়ে বেশিদিন টেকেনি।

জানা যায়, মেডিকেলের ছাত্র ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তবে একসময় তিনি শাহবাগের দাপুটে নেতা থাকলে পড়ে সে বিক্ষোভেই স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

ওই মামলার শুনানিতে গিয়ে আদালত প্রাঙ্গণে তিনি ছাত্রলীগ কর্মীদের হামলারও শিকার হন। পরে মামলাটি হাই কোর্ট খারিজ করে দেয়।

বঙ্গভবনে মিলাদুন্নবী মাহফিলে ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ