শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

পাকিস্তানের বন্ধু নয় আমেরিকা: মন্ত্রী শিরিন মাজারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকা পাকিস্তানের বন্ধু নয় এবং আমেরিকাকে বিশ্বাস করা ঠিক হবে না। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পাকিস্তান-বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেনপাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি ।

শিরিন মাজারি বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকা অন্যায়ভাবে পাকিস্তানের আবাসিক এলাকায় বিমান হামলা শুরু করেছে। এর ফলে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছে।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ফক্স নিউজ' এর সঙ্গে আলাপকালে দাবি করেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। ট্রাম্পের এই বক্তব্যকে বলদর্পী আচরণ হিসেবে অভিহিত করেছেন শিরিন মাজারি।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার দূরত্ব বেড়েছে। পাকিস্তান সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে এর আগেও মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন।