শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

দাঁতের হলদে ভাব দূর করতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একজন মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে সুন্দর হাসি এবং ঝকঝকে দাঁত খুব জরুরি। কিন্তু এমন অনেক কারণ আছে যেজন্য দাঁতের ঝকঝকে ভাব চলে যায়, দাঁত খারাপ দেখায়।

কখনও কখনও কিছু খাবার দাঁতের ফাঁকে আটকে দাঁতের সৌন্দর্য ব্যহত হয়। আবার কখনওবা দাঁতের ফাঁকে প্লেগ জমে দাঁত হলুদ দেখায়। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন খুব সহজেই কিছু ঘরোয়া সমাধানের মাধ্যমে এগুলো দূর করা যায়।

নারকেল তেল আপনার দাত পরিষ্কার করতে সাহায্য করতে পারে। এক চামচ নারতেল তেল মুখের মধ্যে দিয়ে পাঁচ মিনিট দাঁত ব্রাশ করুন। এরপর কুলি করে ফেলুন। কিছুক্ষন পরেই এর ফলাফল দেখতে পাবেন। দাঁত হয়ে উঠবে ঝকঝকে।

আপেল সিডার ভিনেগারে এসিটিক এসিড, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দাঁতে জমে থাকা প্লেগ বিনষ্ট করে। এছাড়া এতে থাকা পটাশিয়াম দাঁতের কালো দাগ দূর করতে সাহায্য করে। কয়েক ফোটা আপেল সিডার ভিনেগার দাঁতে লাগিয়ে দুই মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। এতে দাঁত হয়ে উঠবে সুন্দর এবং পরিষ্কার।

লেবুর খোসা দিয়ে খুব সহজেই দাঁত পরিষ্কার রাখা যায়। এক টুকরা লেবুর খোসা দিয়ে দাঁত ভালভাবে ঘষুন। তারপর কুলি করে ফেলুন। দেখুন দাঁতের উজ্জ্বলতা ফিরে আসবে।

বেকিং সোডার সাহায্যেও দাঁত পরিষ্কার করা যায়। পানিতে সামান্য পরিমানে বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি দাঁতে লাগিয়ে এক মিনিট ভালভাবে ব্রাশ করুন। তারপর ভাল করে কুলি করে ফেলুন। এতেও দাঁত হয়ে উঠবে ঝকঝকে ও সুন্দর।