বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘দেশে যে পরিমাণ ধনী আছে, ঠিক মতো যাকাত দিলে নেয়ার লোক থাকবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকারিয়া মাসউদ, নাটোর: ‘নাটোর জেলা ঈমান-আক্কিদা সংরক্ষণ পরিষদ’ এর উদ্যোগে ২ দিনব্যাপী একটি ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠে গত ১১-১২ নভেম্বরে অনুষ্ঠিত এই সম্মেলনের ২য় দিনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. আ ফ ম খালিদ হোসেন।

কওমি মাদরাসা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সুনাগরিক গড়তে শ্রেষ্ঠ ভূমিকা রখছে কওমি মাদরাসাগুলো। সারা দেশে যখন বিভিন্ন কলেজ ভার্সিটিতে মাদকসহ নানা অপকর্মের সয়লাব, তখন সারা দেশের কোন মাদরাসা ছাত্রকে একটি বিড়ি টানতেও দেখা যায়নি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমান সনদের স্বীকৃতি দিয়েছেন। সেই স্বীকৃতি বিলে সহীহ ঈমান-আক্কিদার কথাও রয়েছে। অতএব, সরকারিভাবে কওমি মাদরাসা স্বীকৃত হওয়ার সাথে সাথে দেশে রাষ্ট্রীয়ভাবে সহীহ ঈমান-আক্কিদারও স্বীকৃতি হয়ে গেছে।

এখন প্রমাণিত সত্য, কওমি মাদরাসার উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদাভুক্ত, অন্য দাবিদাররা নয়।

দেশের অর্থনীতি ব্যবস্থাপনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, দেশে যে পরিমাণ ধনী ব্যক্তি রয়েছে, হিসাব করে যাকাত দিলে যাকাত নেওয়ার লোক বাংলাদেশে থাকবে না।

২দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এম.পি আলহাজ্ব শফিকুল ইসলাম।

নাটোর জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা লুৎফুর রহমান সভপতিত্বে সম্মেলনে আরো বয়ান করেন জামিল মাদরাসা, বগুরার মুহাদ্দিস মাওলানা আবদুল হক আজাদ, ঢাকার মোহাম্মদপুর মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি আব্দুর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ