সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

হিরো আলমকে নিয়ে কেন ঠাট্টা-তামাশা করছেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্বরিকুল ইসলাম

হিরো আলম মনোনয়নপত্র কিনেছে। জাতীয় পার্টি থেকে এমপি পদে আসন্ন নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবে।

তো, যে-যে দিক থেকে মাশরাফির সমালোচনা করা হচ্ছে, সে-সে দিক থেকে হিরো আলমেরও সমালোচনা হতে পারে। কিন্তু তাকে নিয়ে বর্ণবাদী ঠাট্টা-তামাশা চলতেসে সর্বত্র!

এমনটা কেন ভাই!? যৌক্তিক সমালোচনা করেন সমস্যা নাই। কিন্তু কেন রেইসিজম চর্চা করছেন?! এটা তো সমর্থনযোগ্য হতে পারে না।

হিরো আলম আমাদের অনেকের মতো হীনম্মন্য না। স্ক্রীনে হিরো হওয়ার জন্য প্রয়োজনীয় রূপ-গুণ তার না থাকলেও সে তো হীনম্মন্যতায় ভুগে না। ফলে সে সাহসের সাথে তার যা আছে তা-ই নিয়েই কাজ করে যায়। এভাবে সে ফেমাসও হয়েছে বেশ। হোক না তার কাজ নিম্নমানের কিংবা হাস্যকর। কিন্তু হীনম্মন্যতা তাকে তার কাজ থেকে বিচ্যুত করতে পারেনি। সে হাল ছাড়েনি। এখানেই তার বীরত্ব ও সাহস। এজন্য তাকে বরং সাধুবাদ দেওয়া যায়।

কত চোর-ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী এমপি হয়েছে। হরিলুটই তারা করেছে এমপি হয়ে। সো, হিরো আলম যদি এমপি হয়েও যায়, তাহলে তো তাদের তুলনায় সে অনেক বেটার। সে তো চোর ডাকাত না। এমনও হতে পারে, জনগণের সেবা করার জন্য তার ভালো কোনো আগ্রহ বা লক্ষ্য মনে মনে সুপ্ত অবস্থায় থাকতে পারে। চোর ডাকাত ইয়াবা ব্যবসায়ীদের চেয়েও সে বহুগুণে বেটার।

কিন্তু তার লক্ষ্য ও বক্তব্য তো আপনার শোনা উচিত। তা না, বরং আপনি তাকে নিয়ে রেইসিজমে মেতে উঠেছেন। অথচ সে আপনার বর্ণবাদী ঠাট্টা-তামাশারে পাত্তাই দেয় না। এদ্দুর হিম্মত সে রাখে বলেই সাহস করে মনোনয়নপত্র কিনেছে। সে তো আর হীনম্মন্যতায় ভুগে না।

ত্বরিকুল ইসলামের ফেসবুক পেইজ থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ