মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাড়া জাগিয়েছে স্বপ্নসিঁড়ির নতুন সংগীত 'যিকির'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরামের নতুন মিউজিক ভিডিও 'যিকির' ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে শ্রোতা মহলে।

প্রভুর প্রেমে সর্বদা মানুষের কণ্ঠে যিকির এর তাৎপর্য তুলে ধরা হয়েছে এ সংগীতটিতে। তাছাড়া মহান রবের শানে তাঁর প্রশংসা গাওয়ায় আত্মতৃপ্তির একটি চমৎকার প্রকাশ ঘটেছে এতে।

শিশু শিল্পী হাস্সান আরীবের কণ্ঠে গাওয়া 'যিকির' সঙ্গীতটির কথা ও সুর করেছেন স্বপ্নসিঁড়ি সাংস্কৃতিক ফোরামের প্রধান পরিচালক হুমায়ুন কবির শাবিব।

ইতোমধ্যে সংগীতটি ইউটিউবে অর্ধ লক্ষাধিকবারেরও বেশি দেখা হয়ে গেছে। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অনেকের প্রোফাইল থেকে অসংখ্য আপলোড হতে দেখা গেছে।

সংগীতটির লিংক ফেসবুকে প্রকাশ করা হলে সেখানে শত শত শ্রোতাদের অভিব্যক্তি প্রকাশ করতে দেখা গেছে কমেন্টবক্সে।

আল কারীম মাদরাসা সোনাইমুড়ি'র পরিচালক মুহাম্মদ আইনুল ইসলাম সংগীতটির প্রসংসা জানিয়ে লিখেছেন, স্বপ্নসিঁড়ির অসাধারণ এক পরিবেশনা এটি। আমি বার বার শুনি এবং তিন বছরের মেয়ে শুনে মুখস্থও করে ফেলেছে।

সংগীতটি সম্পর্কে স্বপ্নসিঁড়ির প্রধান প্ররিচালক হুমায়ুন কবির শাবিব বলেন, কখন কোন সংগীত কার কাছে ভালো লেগে যায় তা বলা যায় না। তবে এ সংগীতটি প্রকাশের পর শ্রোতাদের সাড়া দেখে মনে হচ্ছে 'যিকির' গানটি তাদের পছন্দের জায়গায় স্থান করে নিতে পেরেছে।

তিনি আরো বলেন, ছোটদের সুরে সুরে কালিমায়ে তায়্যীবা, একত্ববাদের শব্দ, এসব বাক্যগুলো যেন শেখানো যায়, সেই ক্ষুদ্র চেষ্টাই মূলত এই গানে।

তাছাড়া শিশু শিল্পি হাস্সান আরীব, অঁজপাড়া গ্রাম থেকে উঠে আসা বিরল এক প্রতিভা। ওকে আমাদের পর্যন্ত নিয়ে আসার ব্যাপারে অনেক বড় অবদান রেখেছে, স্বপ্নসিঁড়ির কেন্দ্রীয় সদস্য রাকিবুল ইসলাম। আল্লাহ চাইলে ওর কণ্ঠে আরো ভালো কিছু গান তুলে দিতে পারবো।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ