বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইশা ছাত্র আন্দোলনের আলিয়া মাদরাসা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেন কোনো প্রকার অস্থিরতা ও সংহিংসতা শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি না করে সে ব্যাপারে রাজনীতিবিদদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন।

আজ (৯ নভেম্বর) শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে আয়োজিত আলিয়া মাদরাসা প্রতিনিধি সম্মেলনে লাইভ কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশে যখনই নির্বাচনের সময় হয় তখনই দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে আতংক সৃষ্টি করে, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরো বলেন, জাবিগত নির্বাচনগুলোতে রাজনৈতিক সহিংসতার কারণে পরীক্ষার সিডিউল বিনষ্ট হয়েছে এবং ধারাবাহিক পাঠদানেও ব্যাঘাত ঘটেছে। শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেনি। তাই পারস্পরিক মতবিরোধগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে।

সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, আসন্ন আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ছাত্র আন্দোলন। তাই আগামী জাতীয় নির্বাচনে সকল পর্যায়ে সর্বস্তরের দায়িত্বশীলদের ইসলামী আন্দোলনের পাশে থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক গাজী উসমান গণী-এর সঞ্চালনায় বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম। নূরুল করীম আকরাম, মুহাম্মাদ শরিফুল ইসলাম, একেএম আব্দুজ্জাহের আরেফী, মুহাম্মাদ আব্দুল জলিল, ইউসুফ আহমাদ মানসুর প্রমুখ।

সৈয়দ আশরাফের জায়গায় আসছেন ছোট ভাই শাফায়েত?

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ