বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আমের চারার সঙ্গে এ কেমন শত্রুতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে প্রায় তিন শতাধিক আম গাছের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার  রাতে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম ৩০০ আম গাছের চারা লাগিয়ে বাগান তৈরি করেছিলেন। বৃহস্পতিবার রাতে কে বা কারা তার বাগানের সমস্ত চারা গাছ উপড়ে ফেলে।

কৃষক রফিকুল ইসলাম গনমাধ্যমকে জানান, রাজশাহী থেকে আমের চারা সংগ্রহ করে বাড়ির পাশে বাগান করেছিলাম। বাগানে ৩০০ আম গাছের চারা লাগানো ছিলো। শুক্রবার সকালে গিয়ে দেখি সমস্ত চারাগাছ উপড়ে নষ্ট দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর থানার এসআই শাহীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

৩ উপায়ে মুক্তি পেতে পারেন আলোচিত মুসলিম নারী ড. আফিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ