বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী থেকে ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর রাজশাহী থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। পরিবহন নেতারা বলছেন, নাটোরে বাস শ্রমিকের ওপর হামলার ঘটনায় এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্য রুটে চলছে।

তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর দাবি, শুক্রবার রাজশাহীর ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

মিনু বলেন, ঐক্যফ্রন্টের জনভাকে কেন্দ্র করে ঢাকা এবং সিলেটেও একইভাবে বাস বন্ধ হয়েছিল। এ ব্যাপারে তারা দুপুরে সংবাদ সম্মেলন করবেন। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

জানতে চাইলে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, নাটোরে শ্রমিকদের সাথে ঝামেলা হওয়ার কারণে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য রুটে বাস চলছে। সমস্যার সমাধান হলে আবারও রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল করবে।

যেভাবে তিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ