সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

সংলাপ ব্যর্থ হলে কী হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল খয়ের

সংলাপ হল পরিপক্ব রাজনীতির অংশ। ২০০৬ সালে বিএনপির সদিচ্ছার অভাবে ব্যর্থ হয়েছিল এবং বিএনপিকে তার মাশুল দিতে হয়েছিল। ১৩ সালে আওয়ামীলগের সদিচ্ছার অভাব থাকলেও খালেদা জিয়ার অপরিপক্ব রাজনৈতিক প্রজ্ঞার কারণে বিএনপিকে মাশুল দিতে হচ্ছে।

১৮ সালে এসে ঐক্যফ্রন্টের রাজনৈতিক মুভ অত্যান্ত পরিপক্ব। সংলাপের আহবান অত্যান্ত বিচক্ষণতার পরিচয়। তেমনি আহবানে সাড়া দেওয়াও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় বহন করে। এখন দেখার বিষয় কে কিভাবে দরকষাকষি করে।

খালেদা জিয়ার মুক্তি আর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের শর্তের মধ্যেই দরকষাকষি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকার চাইবে খালেদা জিয়াকে মুক্ত করে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন অথবা খালেদা জিয়াকে জেলে রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। তবে সরকারের টার্গেট থাকবে সরকারের অধীনে নির্বাচন করতে সে ক্ষেত্রে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হতে পারে।

ঐক্যফ্রন্টের ৭ দফার প্রথম দফাই হল খালেদা জিয়ার মুক্তি । ৭ দফার দুর্বলতা এখানে।

ঐক্য ফ্রন্টকে ছাড় দিতে হলে প্রথম দফাই ছাড় দিতে হবে। কারণ খালেদা জিয়া মুক্ত হয়ে এই সরকারের অধীনে নির্বাচন করলে তাতে সরকারের কিছু যেয়ে আসবেনা। নির্বাচন নিরপেক্ষ হবে না। এই সরকারই থেকে যাবে। খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে।

অন্যদিকে, খালেদা জিয়াকে জেলে রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে খালেদা জিয়া এম্নিতেই মুক্তি পাবে। এরকম কিছু হলে তা হবে একটি সফল সংলাপ।

কিন্তু সংলাপ ব্যর্থ হলে কী হবে?

সংলাপ ব্যর্থ হলে আওয়ামী লীগকে ২০০৬ সালে বিএনপি'র পরিণতি ভোগ করতে হতে পারে। এই সম্ভাবনা সব থেকে বেশি। আবার জাতিকে চরম মূল্য দিতে হতেও পারে।

লেখকের ফেসবুক থেকে নেয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ