শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মা ইলিশ কিনতে গিয়ে ৩ পুলিশ বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে অবৈধভাবে মা ইলিশ কিনতে গিয়ে বরখাস্ত হয়েছেন পুলিশের এএসআইসহ দুই কনস্টেবল।

দায়িত্বে অবহেলার অভিযোগে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আলমগীর হোসেনকে বদলিও করা হয়েছে এ ‍ঘটনায়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন, ভবেরচর হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইয়ামিন মিয়া, কনস্টেবল সোহেল ও মোহাব্বত।

জানা যায়, ২০ অক্টোবর গজারিয়া উপজেলার মেঘনা নদীতে জেলেরা অবৈধভাবে মা ইলিশ শিকার করেন। জেলেদের কাছ থেকে অবৈধভাবে মা ইলিশ কিনতে যাওয়ার অভিযোগে এ তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক ক্লোজড করা হয়।

রোববার (২৮ অক্টোবর) এএসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়। আর দায়িত্ব অবহেলার অভিযোগে পরিদর্শক আলমগীরকে টঙ্গি হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

গাজীপুর হাইওয়ে জোনের পুলিশ সুপার শফিকুল ইসলাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নাফ নদে আড়াই কেজির ইলিশ

-এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ