বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বন্দুকযুদ্ধে দুই জেলায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া ও ময়মনসিংহে পুলিশের সঙ্গে পৃথক দুটি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এবং ৩টার দিকে দৌলতপুর উপজেলার বাঁধের বাজার এলাকার মুসলিমনগর মাঠে এ পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এছাড়া ময়মনসিংহের ভালুকায় দিবাগত রাত ২টার দিকে কাচিনা ইউনিয়নের ইকোপার্ক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজসহ ৪ পুলিশ আহত হয়। এখন পর্যন্ত নিহত মাদক ব্যবসায়ীর পরিচয় জানা যায়নি এখনো পর্যন্ত।

অপরদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান সাংবাদিকদের জানান, রাত ৩টার দিকে দৌলতপুর উপজেলার বাঁধের বাজার এলাকার মুসলিমনগর মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধের খবরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

নিহতের নাম মদন (৪৫)। তিনি সীমান্ত সংলগ্ন জামাল গ্রামের রিফাজ উদ্দিনে ছেলে এবং দৌলতপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।

এদিকে ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত আনোয়ার হোসেন ডাকাত দলের সদস্য। নিহত আনোয়ার পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ১৬টিরও বেশি মামলা রয়েছে। নিহত উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ফালু মিয়া ছেলে।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া এশিয়া বিবির বেকসুর খালাস!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ