মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক

ইতালিতে বন্যা ও ঝড়ো হাওয়ায় ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে বন্যা ও ঝড়ো হাওয়ায় ১১ জনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতে উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকার পাশাপাশি তলিয়ে গেছে পর্যটন নগরী ভেনিস।

দেশটির পশ্চিম ও উত্তরাঞ্চলে সোমবার প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড় বয়ে যায়।

নিরাপত্তার কারণে গত রবিবার রাজধানী রোমসহ দেশটির বেশিরভাগ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান এবং পর্যটক এলাকাগুলো বন্ধ ঘোষণা করা হয়।

ভেনিসে পানির উচ্চতা বেড়ে বেশিরভাগ রাস্তা-ঘাট এবং চলাচলের পথ ডুবে যায়। কর্মকর্তারা জানান, নগরীর ৭৫ শতাংশ পানিতে তলিয়ে গেছে।

ভেনিস ছাড়াও উত্তরের অনেক অঞ্চলে ঝড়ো বাতাসে গাছ উপড়ে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম উপকূলে।

ভেনিসের কেন্দ্রস্থলের সান মার্কো স্কয়ার পানিতে ডুবে যাওয়ায় সোমবার বিকালে তা বন্ধ ঘোষণা করা হয়।

ইতালিজুড়ে ঝড়ে সোমবার ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়া গতকাল মঙ্গলবার আরও পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ।

বন্ধ করে দেয়া হলো ভেনিস জামে মসজিদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ