শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার সুপ্রিমকোর্টে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসা পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়েছে।

অব্যাহতি দেয়া পাঁচজন হলেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ একেএম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের।

রাষ্ট্রপতির পক্ষে তাদের নিয়োগ আদেশ বাতিল করে মঙ্গলবার আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ।

তবে তাদেরকে অব্যাহতি দেয়ার কারণ আদেশে উল্লেখ করা হয়নি। পাঁচজনকে বাদ দেওয়ায় অ্যাটর্নি জেনারেলের দফতরে ডেপুটির সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।

অব্যাহতি দিয়ে জারি করা আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর জেসমিন আরা বেগমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জনস্বার্থে রাষ্ট্রপতির পক্ষে নিয়োগের আদেশ বাতিল করে তাদের অব্যাহতি দেওয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

তবে সুপ্রিমকোর্টের একটি সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনে অযোগ্যতা ও অস্বচ্ছতাসহ গুরুতর অভিযোগ ছিল এসব আইন কর্মকর্তার বিরুদ্ধে।

গুরুত্বপূর্ণ কিছু মামলায় তারা দায়িত্বশীল ব্যক্তিদের সঠিকভাবে তথ্য অবহিত করেননি। এ কারণে রাষ্ট্রপক্ষ এসব মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণেই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ