শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সরকার নয়, সংলাপ আ. লীগের সঙ্গে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ সরকারের সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে বিষয়টি পরিস্কার করে বুঝিয়ে স্পষ্ট করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এ সংলাপ সরকারের সঙ্গে নয় এ সংলাপ আওয়ামী লীগের সঙ্গে। এ সংলাপ আওয়ামী লীগ সভাপতির সঙ্গে। আলোচনায় আওয়ামী লীগ সভাপতি নেতৃত্ব দেবেন। তারাও চেয়েছেন আওয়ামী লীগের সঙ্গে আলাপ করতে। এটা আপনাদের মনে রাখতে হবে।’

নবগঠিত ঐক্যফ্রন্টের সংলাপের প্রস্তাবে সায় দেয়ার পরদিন মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন কাদের।

গত রবিবার কামাল হোসেনের সইসহ ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে।

পরদিন ক্ষমতাসীন দলের পক্ষ থেকে চমকের ঘোষণা আসে। ‘জরুরি সংবাদসম্মেলন’ ডেকে ওবায়দুল কাদের জানান, তারা সংলাপে রাজি। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ঐক্যফ্রন্টকে গণভবনে আমন্ত্রণও জানিয়ে চিঠিও দেয়া হয়েছে।

সংলাপে রাজি হওয়ার সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের গণমাধ্যমকর্মীদের প্রশ্ন নিতে চাননি। চাপাচাপিতে দুই একটি বিষয়ে কেবল কথা বলেছেন, তাও সংক্ষিপ্ত আকারে।

তবে পরদিন সচিবালয়ে সাংবাদিকদের যত প্রশ্ন, তার জবাব দেন আওয়ামী লীগ নেতা। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে কতজন থাকবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারা কতজন আসেন লিস্টটা দেখি। তারপর আমাদের কারা থাকবেন সেটা আমরা পরে ঠিক করব।’

‘দেখুন আমরা বা এদিকে চৌদ্দ দল, আমরা একই ভয়েসে কথা বলি। আমরা আমাদের সরকার ও দলের পলিসি যেটা ছিল সেটাই বলেছি। এখানে আমাদের পার্টি প্রধান যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।’

আরও পড়ুন-
সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ