বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকায় অভিনব কায়দায় ২৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও রেক্টিফাইড স্পিরিটসহ ২৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দেশব্যাপী পরিচালিত চলমান বিশেষ এই অভিযানে অংশ নেন ঢাকা মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা। গ্রেফতারকৃতদের কাছ থেকে সাড়ে ১১ হাজার পিস ইয়াবা, গাঁজা ও রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে বলে জানা যায়।

জানা যায়, গ্রেফতারকৃত ২৩ আসামির মধ্যে ১৪ জনের বিরুদ্ধে বাড্ডা, কমলাপুর গেন্ডারিয়াসহ বিভিন্ন থানায় ৯টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিশেষ অভিযানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

মেট্রো উপ-অঞ্চলের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে আট হাজার আটশ পিস ইয়াবাসহ আবুল হাশেম মৃধা (৩১), খুশী বেগম (২৭) ও মো. জুবায়েরকে (২২) গ্রেফতার করে।

একই টিম রামপুরা টিভি লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে দুইশ পিস ইয়াবাসহ মো. আসাদ মোল্লাকে (৪১) গ্রেফতার করে পুলিশ।

সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ