বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

যশোরে ১২ ডাক্তারের বিরুদ্ধে গ্রেফতারি প্ররোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর ২৫০ বেড হাসপাতালে কর্মরত ও সাবেক ১২ জন চিকিৎসকের  বিরুদ্ধে আদালত গ্রেফতার পরোয়ানা জারি করেছেন।

রবিবার গ্রেফতারি পরোয়ানার কপি হাসপাতালের প্রশাসনিক শাখায় পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক ডাঃ আবুল কালাম আজাদ লিটু।

আদালত সূত্র জানায়, হাসপাতালের ডাক্তাররা রোগীর জখমি সনদ, মৃত ব্যক্তির ময়নাতদন্ত রিপোর্ট, ধর্ষণের রিপোর্ট আদালতে দিয়ে থাকেন। এসব রিপোর্টের বিষয়ে আদালত চিকিৎসকের সাক্ষ্য নেওয়ার জন্য তলব করেন।

কিন্তু একাধিকবার নোটিশ করা হলেও সাক্ষ্য দিতে না যাওয়ার কারণে আদালত অবমাননার অভিযোগে চিকিৎসকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা যায়, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ডক্তারগণ হলেন,  ১.ইমারজেনসি মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান, ২. ডা. জিকেএম কামরুজ্জামান, ৩. ডা. এমএ লতিফ, ৪. ডা. কানিজ ফাতেমা, ৫. ডা. নাছির উদ্দিন, ৬. ডা. ফারুক এহতেশাম পরাগ, ৭. ডা. এমএ সামাদ, আবাসিক মেডিকেল অফিসার ৮. ডা. আবু ইসহাক আলী, ৯. ডা. মুসতাঈন বিল্লাহ, ১০. ডা. হাসান মাহমুদ হাদী, ১১. ডা. নজরুল ইসলাম এবং ১২. ডা. আব্দুল কাদের।

আরো পড়ুন- ‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ