মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক

আমেরিকার সম্মতিতেই খাশোগি হত্যা: ওবামার উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাশোগির হত্যাকাণ্ডের জন্য সৌদি ক্ষমতাধরদের দায়ী করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বেন রড্‌স বলেছেন, হোয়াইট হাউজের পূর্ব সম্মতি ছাড়া এতো বড় অপরাধ সংঘটিত হয়নি।

তিনি সুইজার‍ল্যান্ডের দৈনিক ট্যাগস অ্যানজেইগারকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের হাত থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে রড্‌জ বলেন, নিজের জীবনে বিন সালমান শুধু একটি আইন অনুসরণ করেন। আর তা হলো- ‘ক্ষমতা গ্রহণ করো এবং তা ধরে রাখো।

ওবামার এই উপদেষ্টা বলেন, বিন সালমান মনে করেন আমেরিকার সবুজ সংকেত নিয়ে তিনি যা খুশি তাই করতে পারেন। সৌদি যুবরাজকে যেকোনো অপরাধ করার সুযোগ করে দেয়ার জন্য রড্‌জ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা জানান।

আমেরিকার সবুজ সংকেত নিয়ে বিন সালমান ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছেন, কাতারকে অবরুদ্ধে করে রেখেছেন এবং লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন।

সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টাবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশ করে নিখোঁজ হন।

দীর্ঘ ১৭ দিন খাশোগি সম্পর্কে মিথ্যাচার শেষে ১৯ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ স্বীকার করে, ওই কনস্যুলেটের ভেতর খাশোগি নিহত হয়েছেন।

সৌদি যুবরাজের সমালোচনা করার দায়ে সৌদি আরবে খাশোগির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

তিনি যুবরাজের রোষাণল থেকে বাঁচতে দেশটি ত্যাগ করে আমেরিকায় চলে যান। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তার।

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যুবরাজের পাঠানো ঘাতক দলের হাতে প্রাণ হারাতে হয়েছে খাশোগিকে। এমনটাই মনে করছে বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো। সূত্র: ট্যাগস অ্যানজেইগার

আরো পড়ুন- ৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ