শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

রোমানিয়ায় ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপের দেশ রোমানিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার দিনের শুরুতে আঘাত হানা শক্তিশালী ওই ভূমিকম্প রোমানিয়া ছাড়াও প্রতিবেশী ইউক্রেন, মলদোভা ও বুলগেরিয়ায় অনুভূত হয়েছে। তবে শক্তিশালী এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি।

রোমানিয়ার স্থানীয় সময় শনিবার দিনগত রাত ৩টা ৩৮ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। রোমানিয়ার ন্যাশনাল আর্থ ফিজিক্স ইন্সটিটিউট জানিয়েছে, এটি দেশটির ভূমিকম্প প্রবণ পূর্বাঞ্চলীয় ভ্রানসিয়াতে আঘাত হানে। এর গভীরতা ছিল ১৫০ কিলোমিটার (৯৪ মাইল)।

গভীর রাতে ওই ভূমিকম্পে রাজধানী বুখারেস্ট ও অন্যান্য স্থানের বাসিন্দারা জেগে ওঠেন। বুখারেস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র অ্যালিস গ্রাসু বলেন, ভূমিকম্পের ওপর ভয় পাওয়া বাসিন্দাদের কাছ থেকে তারা এক ডজন বা তার চেয়ে ফোনকল পেয়েছেন।

বুখারেস্টের উত্তর-পূর্ব দিকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি একটি এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া রাজধানী বুখারেস্টে বিভিন্ন দেয়াল থেকে ছবি ও প্লাস্টার খসে পড়তে দেখা গেছে।

এদিকে সিসমোলজিস্টরা জানিয়েছেন, ভূমিকম্পের পর কোনও আফটার শকের কোনও সম্ভাবনা নেই।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ