বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভৈরবের রেলওয়ে সেতুতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভৈরব মেঘনা রেলওয়ে পুরান সেতুতে বিদ্যুতের সঞ্চালন লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় রেলওয়ে সেতুর সঞ্চালন লাইনের ক্যাবলে শটসার্কিট থেকে এ ঘটনা ঘটে। তৎক্ষণাৎ ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেললেও ভৈরব ও কুলিয়ার চর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ৩৩ কেভি সঞ্চালন লাইনে ক্যাবলের মাধ্যমে মেঘনা রেলওয়ে সেতুর ওপর দিয়ে ভৈরব ও কুলিয়ার চর এলাকার জন্য বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। শনিবার বিকেলে এই লাইনের ক্যাবলে শটসার্কিটে আগুন ধরে কয়েকটি ক্যাবল পুড়ে যায়।

বিদ্যুতের কর্মীরা ধারণা করছেন, কোনো ব্যক্তি রেলসেতুতে হাঁটার সময় সিগারেট বা দিয়াশলাইয়ের আগুন ফেলার কারণে এই ঘটনা ঘটে।

ভৈরব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, কর্মীরা সেতুতে কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যই ক্যাবলের কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ