বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নদীতে ডুবে বিজিবি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্তে চোরাচালানের পণ্য আটক করতে গিয়ে রফিকুল ইসলাম (৩৬) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার ভাদিয়ালী এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে সোনাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম কাকডাঙ্গা বিওপিতে ল্যান্স নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

সাতক্ষীরা ৩৩ বর্ডার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

কলারোয়া কাকডাঙ্গা বিওপি সূত্রে জানা গেছে, শনিবার রাতে কলারোয়া সীমান্তের দক্ষিণ ভাদিয়ালীর ১নং পোস্টের ১৩/৩ ৬ আর বি জোনে দায়িত্ব পালন করছিলেন রফিকুল। এ সময় একটি দল নদীর পানির নিচ দিয়ে রশি টেনে ভারত থেকে চোরাচালান পণ্য এ পাড়ে আনার চেষ্টা করছিল।

ল্যান্স নায়েক রফিকুল বিষয়টি দেখতে পেয়ে, নদীর ধারে এসে চোরাপণ্য ধারণকৃত রশিটি ধরে থাকেন। এ সময় ভারত অংশে চোরাপণ্য প্রেরণকারীরা অবস্থা টের পেয়ে রশি ধরে টান দেয়। এতে রফিকুল রশিতে পেঁচিয়ে নদীতে পড়ে যান। ঢেউয়ের কারণে উঠতে না পেরে নদীর পানিতে ডুবে যান তিনি।

ঘটনার পর বিজিবির অন্যান্য সদস্যরা উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, কলারোয়া সীমান্তে সোনাই নদী দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশ ও ভারতের চোরাকারবারিরা পানির নিচ দিয়ে রশি টেনে চোরাকারবার করে থাকে। ভারত অংশে থেকে পণ্য বেঁধে দিলে অন্যপাশ থেকে তা টেনে নেয় বাংলাদেশের চোরকারবারিরা

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ