শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

শুকরানা মাহফিল বাস্তবায়নে হাইআতুল উলয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: কওমি মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি বাস্তবায়নে অসামান্য ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা উপলক্ষে শুকরানা মাহফিলের প্রস্তুতি সভা বসছে কওমি শিক্ষাব্যবস্থার সমন্বিত শিক্ষাবোর্ড 'আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আগামী ৫ নেভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার বৈঠকে বসছে আল হাইয়াতুল উলয়ার নেতৃবৃন্দ।

রাজধানীর কাজলাস্থ বেফাক অফিসে সকাল ১০ টায় শুরু হচ্ছে এ বৈঠক। বৈঠকে হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী ছাড়া বাকি সবাই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বেফাকের কেন্দ্রীয় মহা পরিচালক মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০১৮ কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমানের স্বীকৃতি আইনি বৈধতা পেয়েছে।

এ-সংক্রান্ত ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল, ২০১৮’ জাতীয় সংসদে পাস করা হয়।

এর পর থেকেই আলেমদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও শুকরিয়া মিছিল অব্যহত রয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিল ৫ নভেম্বর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ