শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

বিএনপিকে পুনর্বাসিত করতে চায় ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়াউর রহমান, জামায়াতকে যেভাবে রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন ঐক্যফ্রন্ট সেভাবে বিএনপিকে পুনর্বাসন করতে চাইছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বিকেলে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে জয় বলেন, যারা একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের সাথে হাত মেলাবে গ্রেপ্তার করা হবে তাদেরকেও।

রাজনীতির বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা সভার আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন। আলোচনায় প্রাধান্য পায় একুশে আগষ্ট গ্রেনেড হামলার প্রেক্ষাপট। অনুষ্ঠানে, হামলার পরবর্তী সময়ের সংগ্রামের কথা বলেন প্রয়াত আইভি রহমানের মেয়ে তানিয়া রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি সজীব ওয়াজেদ জয় বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিলো আওয়ামী লীগকে নিশ্চিহ্ণ করার ষড়যন্ত্র। তিনি বলেন, রাজনীতির নামে যারা মানুষ হত্যা করে তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।

এসময়, নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনাও করেন জয়। বলেন, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই তারা বিএনপির সাথে জোট করছে।

তিনি বলেন, বিএনপি জামায়াতের সাথে সুশীলরা এক হলেও আওয়ামী লীগকেই নির্বাচিত করবে জনগণ।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ