শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরকে যারা প্রশ্রয় দেয় তাদের সঙ্গে আপস করা যাবে না। তবে মনে রাখতে হবে জামায়াত আর হেফাজত এক নয়। জামায়াত স্বাধীনতা বিরোধী, কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়।

শুক্রবার (২৬ অক্টোবর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের যৌথ সভায় তিনি এ কথা বলেন।

বৈঠক প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেছেন, জামায়াত এবং হেফাজতকে এক করে দেখবেন না, বক্তব্যও দেবেন না। মানুষকে বোঝাতে হবে তারা মোটেও এক নয়।

তিনি ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১৪ দলের নেতাদের বলে দেবেন তারা যেন জামায়াত আর হেফাজতকে এক করে না ফেলেন। হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিতে তাদের নিষেধ করে দেবেন।

বৈঠকে তিনি জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে নেতাদের সতর্ক থাকারও নির্দেশ দেন। বলেন, ঐক্যফ্রন্টের আসল উদ্দেশ্য দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি। একটা অনির্বাচিত সরকারকে দেশ পরিচালানা দায়িত্বে আনা। জনগণকে এদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করাটা আওয়ামী লীগের দায়িত্ব।

 ২৮ অক্টোবর  রবিবার হিজামা সুন্নাহর প্রথম দিন

দলীয় নেতা ও সংসদ সদস্যদের উদ্দেশে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে সেটা বড় করে সবার সামনে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যদি আওয়ামী লীগ আবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে তাহলেই উন্নয়নের গতিধারাটা থাকবে। মানুষ আরো সুন্দর জীবন পাবে। প্রত্যেকটা গ্রাম শহরে রূপান্তর হবে।

উল্লেখ্য, বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৩৩ সদস্যের মূল (কোর) কমিটি গঠন করে।

দলীয় ফোরামে এই প্রথম যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

৩৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন আওয়ামী লীগের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ