শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ইভিএম মেলা প্রত্যাখ্যান করছে বিএনপি: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের দেশে দেশে প্রত্যাখ্যাত ও বির্তকিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে। বিএনপি এসব ইভিএম মেলার প্রতিবাদ ও প্রত্যাখ্যান করছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে এ অভিযোগ করে এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না। তাই তার অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

‘বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যত ভোট হয়েছে  তার সবকিছু হয়েছে সন্ত্রাসমুখর, উৎসবমুখর নয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফা নির্বাচনেরই ব্যবস্থা করছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে দিয়ে তারা বিভিন্ন ধরনের নীলনকশা আঁকছে। জনগণের মতামতকে উপেক্ষা করে ভোটচুরির জন্য আগামী নির্বাচনে দেশের আটটি অঞ্চলে ইভিএম মেলা করতে যাচ্ছে ইসি।

তিনি জানান, ইভিএম মেলাতে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করবে না।

আরো পড়ুন- সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিল ৫ নভেম্বর

মুক্তি পেলো তালেবানের শীর্ষ নেতা মোল্লা বারাদার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ