শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে

পাখির সংঘর্ষে বিমান দুর্ঘটনার শীর্ষ তালিকায় কলকাতা বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: পাখির সঙ্গে ধাক্কায় সংঘটিত বিমান দুর্ঘটনার  শীর্ষে অবস্থান করছে কলকাতা বিমানবন্দর। এ সংবাদ জানিয়েছে দেশটির ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন(ডিজিসিএ)। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ।

প্রতিবেদনে বলা হয়, দিন দিন বিপজ্জনক রুপ নিচ্ছে কলকাতা বিমানবন্দর। সম্প্রতি একটি জরিপ করেছে ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। এই জরিপের ভিত্তিতে করা একটি রিপোর্ট পাঠানো হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে।

রিপোর্টেতে বলা হয়, গত ৬ মাসে কলকাতা বিমানবন্দরে পাখির ধাক্কায় বিমান দুর্ঘটনার সংখ্যা ২২টি। এদিক দিয়ে দিল্লি, মুম্বাই ও চেন্নাই বিমানবন্দরকে ছাড়িয়ে গেছে কলকাতা। এই ধরনের ঘটনায় বিমান ভেঙে পড়ার আশঙ্কা থাকে।

পাখির সঙ্গে ধাক্কায় কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনা বেশি ঘটার কারণ হিসেবে এই রিপোর্টে বলা হয়েছে, এই বিমানবন্দর সংশ্লিষ্ট এলাকায় প্রচুর বনজঙ্গল আছে। আর এগুলো হলো পাখির আবাসস্থল। এই সমস্যা অনেকদিনের।

আরো পড়ুন- আমরা সব ধর্মের প্রতিই শ্রদ্ধাশীল : ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ