বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে আরও অন্তত ২০ জন চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ১০ মাইল বাজারের কাছে একটি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন- লাভলী (২৯), লাভলীর ছেলে ইয়াসিন (৭), রেজাউল (২২), ফরিদ (২৮), অনিত্য (২০), রাসেল (২৭), লায়লা (২৫), লুৎফর (২০), মোজাম্মেল (৩৮) ও মনির (১০)।

স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে ভাই-বোন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাওয়অর পথে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে শিশুসহ আরো তিনজনের মৃত্যু হয়।

পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে আসার পরে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

হযরত মুহাম্মদ সা.-কে কটূক্তি করা যাবে না: ইউরোপিয়ান কোর্টের রুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ