শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

‘মহাত্মা গান্ধীর মত অহিংস আন্দোলনে নামছে জমিয়ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুসলমানদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। বিজেপি সরকারের আমলে সারা দেশে বেছে বেছে মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে। একের পর এক ঘটনায় এদেশের মুসলমারা ভীত হয়ে পড়ছেন। এখন আর চোখ বুজে থাকবেনা জমিয়ত।

ঠিক এই ভাষাতেই সোচ্চার হয়েছেন জমিয়তের শীর্ষ নেতা মওলানা ক্বারী উসমান মনসুরপুরী ও সম্পাদক মওলানা মাহমুদ মাদানী। খবর টিডিএন বাংলার

মওলানা মাহমুদ মাদানী বলেছেন, ‘স্বাধীনতা সংগ্রামী দল জমিয়ত উলামায়ে হিন্দ দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এদেশের মুসমানরা জমিয়তের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা সংগ্রামে নিজের প্রাণ দিয়েছে।

অথচ স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান করেছেন, তাদের উত্তরাধিকারীদের উপর অত্যাচার মানবেনা জমিয়ত। এতদিন সহ্য করা হয়েছে, আর নয়। দেশের সাম্প্রদায়িক দল বর্তমান সরকারের ছায়াতলে থেকে বার বার মুসলমানদের উপর বিভিন্ন রকম অত্যাচারের পর এবার ভোটার তালিকা থেকে মুসলমানদের নাম বাদ দেওয়া শুরু করেছে।’

জমিয়তের নেতারা এই অভিযোগ তুলে ঘোষণা দিয়েছেন, মহাত্মা গান্ধীর মত অহিংস আন্দোলনে নামছে জমিয়ত।

এদিকে অভিজ্ঞ মহল জমিয়তের এ ঘোষণায় মতামত ব্যক্ত করে বলছে, দেশে যখনই কোন ইস্যু নিয়ে আন্দোলনে নামে জমিয়ত, তখন সরকারের ভীত নড়ে যায়। এবারেও জমিয়তের আন্দোলন ফলপ্রসু হবে বলে মত ব্যক্ত করছেন দেশের মুসলিম সমাজ।

জমিয়ত হিন্দের অর্থ সহায়তার মুক্তি পেলো দুই কয়েদি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ