বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

সিলেটে সমাবেশ শেষে খালেদা জিয়ার উপদেষ্টাসহ ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় নাগরিক ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরসহ প্রায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, বুধবার সন্ধ্যায় নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় আরো কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা জানান, সমাবেশের পর দক্ষিণ সুরমা বিএনপি, ছাত্রদলের কমপক্ষে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক বলেন, সমাবেশের পরপরই বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হাতে ঠিক কতজন গ্রেপ্তার হয়েছেন সেটি এখনো তারা হিসেব করে মেলাতে পারেননি। ৩০ জনের বেশি নেতাকর্মী আটক হয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ