শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

'রাজনৈতিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টকে মোকাবেলা করবে আ.লীগ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজনৈতিকভাবেই জাতীয় ঐক্যফ্রন্টকে মোকাবেলা করবে আওয়ামী লীগ। সংসদে এ কথা জানিয়েছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে রোহিঙ্গা ইস্যুসহ চলমান রাজনীতি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান একুশে আগস্টেরে গ্রেনেড হামলা ছিল পূর্বপরিকল্পিত।

এ মামলায় সাজা পাওয়া তারেক রহমানের দণ্ড কার্যকরের আশা জানান প্রধানমন্ত্রী। বলেন, তারেক রহমানে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে।

নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে শেখ হাসিনা বলেন, যে কোনো রাজনৈতিক কর্মকান্ডকে স্বাগত জানায় তার দল। তবে নতুন জোটের নেতাদের সহনশীলতা ও ত্যাগের মনোভাবের অভাব রয়েছে।

রোহিঙ্গা ইস্যুর খুব শিগগিরই সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে, দ্রুত শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন।

আগামীতে ক্ষমতায় এলে বর্তমান সরকারের নেয়া মেগা প্রকল্পগুলো আরও দ্রুত বাস্তবায়ন হবে বলেও প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ