শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

ডা. জাফরুল্লাহর হাসপাতালে অভিযান, ২৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য হাসপাতাল ও ফার্মাসিটিক্যালসে অভিযান চালিয়েছে র‌্যাব।

সাভারের মির্জানগরে বাইশ মাইল এলাকায় অবস্থিত এ হাসপাতালে গতকাল অভিযান চালানো হয়।

র‌্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও কেমিক্যাল পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গণস্বাস্থ্য হাসপাতালকে ১০ লাখ ও গণস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিউটিক্যালস বিভাগকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও কাঁচামাল সংরক্ষণের তাপমাত্রা সঠিক না থাকায় অ্যান্টিবায়োটিক বিভাগকে সিলগালা করে দিয়েছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয বলে জানা গেছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম অভিযান বিষয়ে বলেন, অ্যান্টিবায়োটিক বিভাগে কাঁচামাল সংরক্ষণের তাপমাত্রা সঠিক পাওয়া যায়নি। বিকেল পাঁচটার পর এসি বন্ধ করে দেয়া হয়। এসব নানা অভিযোগে হাসপাতালকে ১০ লাখ ও ফার্মাসিউটিক্যালস বিভাগকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এবার ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে চুরির মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ